Skip to content

TrickBD

Uncategorized

১ মিনিটেই সব Ads গায়েব + বিদেশ থেকেও মাখনের মতো চলবে bKash!

rironib August 23rd, 2026 0 replies
R
rironib
adminOP
Post #1

আজকে ট্রিকবিডির সবার জন্য নিয়ে আসলাম এক ঢিলে দুই পাখি মারার মতো এক দুর্দান্ত ট্রিক! অ্যাপে ঢুকলেই ফালতু বিজ্ঞাপনের জ্বালাতন আর প্রবাসীদের জন্য দেশের বাইরে থেকে বিকাশ ব্যবহার করার ঝক্কি—সব সমাধান হবে ছোট্ট একটি সেটিংসে।

কোনো বাড়তি থার্ড-পার্টি অ্যাপ ইনস্টল করা লাগবে না। শুধু আপনার ফোনের ডিফল্ট সেটিংসে এক লাইনের একটা প্রাইভেট DNS বসিয়ে দিলেই কাজ শেষ!

প্রাইভেট DNS সেটআপ করবেন যেভাবে:

  • অ্যান্ড্রয়েড (Android) ব্যবহারকারীদের জন্য:

    ১. ফোনের Settings-এ যান।

    ২. Network & Internet বা More Connections অপশনে ঢুকুন।

    ৩. Private DNS লিখা অপশনটি খুঁজে বের করুন।

    ৪. Private DNS provider hostname সিলেক্ট করুন।

    ৫. বক্সে বসিয়ে দিন: dns.rewire.bd

    ৬. Save করে বেরিয়ে আসুন।

  • আইফোন (iOS) ব্যবহারকারীদের জন্য: ১. Settings > Wi-Fi-এ যান।

    ২. আপনার কানেক্টেড Wi-Fi এর পাশে থাকা (i) আইকনে ট্যাপ করুন।

    ৩. নিচে নামলে Configure DNS অপশন পাবেন, সেটাকে Manual করুন।

    ৪. Server বক্সে বসিয়ে দিন: dns.rewire.bd এবং সেভ করুন।

গুরুত্বপূর্ণ তথ্য ও সীমাবদ্ধতা

  • কী কী সুবিধা পাবেন: ব্রাউজার ও অ্যাপের বিরক্তিকর Ads গায়েব হবে এবং যেকোনো দেশ থেকে কোনো ঝামেলা ছাড়াই সরাসরি bKash অ্যাপ ব্যবহার করতে পারবেন।
  • অন্যান্য অ্যাপস: আপাতত শুধু bKash সাপোর্ট করবে। Nagad বা অন্য কোনো ওয়ালেট সার্ভিস আপাতত এতে কাজ করবে না।
  • সাপোর্ট ও টিউটোরিয়াল: সেটআপ করতে সমস্যা হলে বা ভিডিও গাইড দেখতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। সব ধরনের সাপোর্ট একমাত্র টেলিগ্রামেই পাবেন।

আপডেট ও অনুরোধ: বর্তমানে সার্ভারে প্রচুর ট্রাফিক আসার কারণে লোড অনেক বেড়ে গেছে! তাই সবার কাছে অনুরোধ থাকবে—শুধু বিকাশ ব্যবহারের সময় এই প্রাইভেট DNS চালু করুন, কাজ শেষ হলে বন্ধ রাখুন। এতে সবাই সার্ভিসটি নিরবচ্ছিন্নভাবে ব্যবহার করতে পারবেন।

ধন্যবাদ! পোস্টটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।

0
Replying as Guest
১ মিনিটেই সব Ads গায়েব + বিদেশ থেকেও মাখনের মতো চলবে bKash! | TrickBD Community