আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের শেখাবো কীভাবে IDM-এর ট্রায়াল বাইপাস করে সারাজীবন ফ্রিতে এটি ব্যবহার করবেন। আপনারা হয়তো জানেন যে ফেক লাইসেন্স বা ক্র্যাক করা IDM এখন আর আগের মতো কাজ করে না, মাঝেমধ্যেই সিরিয়াল কি এরর দেখায়।
তবে IDM তাদের সকল ব্যবহারকারীদের ১ মাসের জন্য একটি অফিসিয়াল ট্রায়াল দেয়। একটি ছোট টুল ব্যবহার করে আমরা যখনই ট্রায়াল শেষ হবে, তখনই তা রিসেট করে আবার নতুন ১ মাসের ট্রায়াল নিতে পারবো। এভাবে আপনি কোনো ক্র্যাক ছাড়াই নিরাপদভাবে সারাজীবন IDM ব্যবহার করতে পারবেন।
ধাপসমূহ:
১. টুল ডাউনলোড: প্রথমেই নিচের দেওয়া লিংক থেকে ট্রায়াল রিসেট টুলটি ডাউনলোড করে নিন।
২. আইডিএম ক্লোজ করা: আপনার পিসির Task Manager এ গিয়ে নিশ্চিত করুন IDM বা এর কোনো প্রসেস রানিং নেই। থাকলে সেটি ক্লোজ করুন।
৩. রান অ্যাডমিনিস্ট্রেটর: ডাউনলোড করা ফাইলটি Run as Administrator হিসেবে ওপেন করুন।
৪. রিসেট প্রক্রিয়া: অ্যাপটি ওপেন হলে "Reset the IDM trial now" বাটনে ক্লিক করুন। প্রসেসটি শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৫. রিসেট সফল হলে "You have 30 day trial now" লেখা একটি পপআপ আসবে।
ব্যাস! এখন আপনি কোনো ঝামেলা ছাড়াই পরবর্তী ৩০ দিন আইডিএম ব্যবহার করতে পারবেন। ৩০ দিন পর আবার একই পদ্ধতিতে রিসেট করে নিলেই হবে।
এই থ্রেডটি ভালো লাগলে এবং আপনার উপকারে আসলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন। এরকম আরও টেকনিক্যাল টিপস পেতে আমাদের ফোরামে নিয়মিত চোখ রাখুন। আর কোন সমস্যা হলে কমেন্ট করুন, সমাধান দেওয়ার চেষ্টা করবো।
ধন্যবাদ।