আগের পর্বে খালি দুইটা ফাইল বানিয়েছিলাম। এই পর্বে ফাইল দুইটায় আসল কোড বসিয়ে থিমটাকে সত্যিকারের কাজের উপযোগী করব।
style.css: থিমের পরিচয়পত্র
ফাইলের একদম উপরের কমেন্ট থেকে WordPress থিমের নাম, লেখক, ভার্সন ইত্যাদি তথ্য পড়ে নেয়:
/*
Theme Name: My First Theme
Theme URI: https://example.com/my-first-theme
Author: Your Name
Author URI: https://example.com
Description: আমার প্রথম কাস্টম WordPress থিম
Version: 1.0
License: GNU General Public License v2 or later
Text Domain: my-first-theme
*/
এর মধ্যে Theme Name বাধ্যতামূলক, বাকিগুলো না দিলেও চলে, তবে দেওয়া ভালো। কমেন্টটা অবশ্যই ফাইলের একদম শুরুতে থাকতে হবে, এর আগে কোনো স্পেস বা লাইন রাখা যাবে না। কোড কপি করে নিজের ফাইলে পেস্ট করুন, Theme Name বদলে পছন্দের নাম দিতে পারেন।
index.php: থিমের মূল ফাইল
অন্য কোনো টেমপ্লেট ফাইল না পেলে WordPress শেষ পর্যন্ত এই ফাইলটাই দেখায়:
<!DOCTYPE html>
<html <?php language_attributes(); ?>>
<head>
<meta charset="<?php bloginfo( 'charset' ); ?>">
<meta name="viewport" content="width=device-width, initial-scale=1">
<?php wp_head(); ?>
</head>
<body <?php body_class(); ?>>
<h1>Hello, WordPress Theme!</h1>
<?php wp_footer(); ?>
</body>
</html>
কোডটা সহজে বুঝে নিন:
language_attributes()সাইটের ভাষা অনুযায়ী html ট্যাগে lang বসায়bloginfo( 'charset' )সাইটের এনকোডিং দেয়, ফলে বাংলা লেখা ঠিকভাবে দেখায়body_class()বডিতে বিভিন্ন CSS ক্লাস যোগ করে, পরে স্টাইলিংয়ে কাজে লাগবেwp_head()দিয়ে WordPress আর প্লাগিনগুলো head-এ CSS, JS ও মেটা ট্যাগ বসায়wp_footer()বসায় body বন্ধ হওয়ার ঠিক আগে। এই দুইটা বাদ দিলে অনেক প্লাগিন ঠিকমতো কাজ করবে না
<title> ট্যাগ এখানে রাখিনি, পরে functions.php থেকে WordPress নিজেই বসিয়ে দেবে।
থিম অ্যাক্টিভেট করে দেখা
ফাইল সেভ করে WordPress Admin-এর Appearance থেকে Themes-এ যান। থিমের নাম দেখা যাবে। অ্যাক্টিভেট করে সাইট ওপেন করলে “Hello, WordPress Theme!” লেখাটা দেখতে পাবেন।
[Add Screenshot for ** (Themes পেজে থিমের নামসহ লিস্ট এবং অ্যাক্টিভেটের পর সাইটে Hello লেখা)]
কমন সমস্যা ও সমাধান
- থিমের নাম দেখাচ্ছে না — style.css-এর কমেন্ট ফাইলের শুরুতে আছে কি না আর Theme Name লেখা হয়েছে কি না দেখুন
- সাদা পেজ দেখাচ্ছে — index.php-তে PHP সিনট্যাক্স ভুল থাকতে পারে, ট্যাগগুলো মিলিয়ে নিন
- পরিবর্তন দেখাচ্ছে না — ব্রাউজারে হার্ড রিফ্রেশ দিন (Ctrl + Shift + R)
প্রশ্ন-উত্তর (FAQ)
Theme Name ছাড়া কি থিম চলবে? না, এটা ছাড়া WordPress থিমটা চিনবে না।
Description বাংলায় দেওয়া যাবে? হ্যাঁ, ফাইল UTF-8 এনকোডিংয়ে সেভ থাকলে সমস্যা নেই।
কোনো এরর পেলে কমেন্টে জানিয়ো, সমাধান দেওয়া হবে।
সংক্ষেপে
style.css-এর শুরুর কমেন্টে থিমের তথ্য দিতে হয়, আর index.php হলো থিমের মূল ফাইল যেখানে wp_head() ও wp_footer() থাকা জরুরি। এখন আপনার থিম অ্যাক্টিভেট করা যায় এবং সাইটে লেখা দেখায়। পরের পর্বে The Loop শিখে ডাইনামিক পোস্ট দেখানো শুরু করব।
আগের ও পরের পর্ব
⬅️ পূর্ববর্তী: পর্ব ২: WP Theme-এর ফাইল ও ফোল্ডার কাঠামো তৈরি
➡️ পরবর্তী: পর্ব ৪: ওয়ার্ডপ্রেস লুপ (The Loop) কীভাবে কাজ করে? (লিংক শীঘ্রই যুক্ত হবে)